1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 2:56 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

রোজা রেখে করোনার ভ্যাকসিন নেওয়া যাবে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ১১, ২০২১
  • 561 বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতে প্রধান মুফতি শায়খ ড. আহমাদ বিন আব্দুল আজিজ আল-হাদ্দাদ ফতোয়া দিয়েছেন, রোজা রেখেও করোনার ভ্যাকসিন নেওয়া যাবে। ইনসুলিন ও স্যালাইন গ্রহণের ক্ষেত্রেও একই বিধান কার্যকর হবে বলে মত দিয়েছেন তিনি।

রমজানের চাঁদ দেখা সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে ১৩ এপ্রিল রোজা শুরু হবে বলে আশা করছে দেশটি। মুসলিমরা দীর্ঘ এক মাস ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা পালন করে থাকে।

সম্প্রতি যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের অনেকেরই দ্বিতীয় ডোজের নির্ধারিত তারিখ পড়বে রমজানে। এ ব্যাপারে অনেক ধর্মপ্রাণ মুসলিম টিকা গ্রহণ নিয়ে দ্বিধায় রয়েছে। এমন পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের গ্র্যান্ড মুফতির দেওয়া ফতোয়াটি আরব বিশ্বের একাধিক সংবাদমাধ্যমে ওঠে এসেছে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগীয় প্রধান শায়খ ও গ্র্যান্ড মুফতি ড. হাদ্দাদ এক বিবৃতিতে বলেছেন, করোনা ভাইরাসের টিকা নিলে রোজা নষ্ট হবে না।গ্র্যান্ড মুফতি বলেন, ‘রোজাদার ব্যক্তি মুখ, নাক ও অন্যান্য খোলা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনও খাবার, পানীয় ও ওষুধ জাতীয় কোনকিছু গ্রহণ করতে পারবে না। তবে করোনার টিকা সূঁচের মাধ্যমে (ইন্ট্রামাস্কুলার) মাংসে নেওয়া হয়। সূঁচের মাধ্যমে মাংসে টিকা নিলে রোজা ভাঙবে না বিধায় রোজাদার ব্যক্তি করোনার টিকা গ্রহণ করতে পারবে।’

গ্র্যান্ড মুফতি আল-হাদ্দাদ আরও জানিয়েছেন, নাকের শ্লেষ্মা বা রক্তের ফোঁটা থেকে করোনা পরীক্ষার নমুনা নেওয়া হলেও রোজা ভাঙবে না। তাই প্রয়োজনে রোজা রেখে করোনা ভাইরাসের পরীক্ষাও করা যাবে। তাছাড়া যে কোনো ধরনের ইনজেকশন, ইনসুলিন ও স্যালাইন গ্রহণের ক্ষেত্রেও একই বিধান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park