1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 4:20 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

রোববার নোয়াখালীর ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ

  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ২৭, ২০২১
  • 392 বার পঠিত

নোয়াখালীর সেনবাগ পৌরসভা ও ৫টি ইউনিয়নের ৫৯টি কেন্দ্রে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পৌরসভার ৯টি কেন্দ্রে ৮হাজার ৯৬জন পুরুষ ও ৭হাজার ৬৮১জন নারীসহ মোট ১৫হাজার ৭৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫৯টি কেন্দ্রের মধ্যে ৩৪টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতের পাশাপাশি সবগুলো কেন্দ্রকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

এদিকে নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে শনিবার বিকেলে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

জানা গেছে, সেনবাগ পৌরসভার ৯ টি ও ছাতারপাইয়া ইউনিয়নের ৯ টিসহ মোট ১৮ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় ৫৯ টি নির্বাচনী কেন্দ্রে ২৯৮ জন পুলিশ, ১৯ টি মোবাইল, ৭ টি স্ট্রাইকিং, ৭ টি স্পেশাল স্ট্রাইকিং, জেলা গোয়েন্দা শাখার ৪ টি টিম, ৫ টি চেকপোস্ট এবং ৪ টি স্ট্যান্ড-বাই টিম নিয়োজিত থাকবে।

অফিসার ইনচার্জের ১টি টিম, সিনিয়র অফিসারদের ৫ টি টিমে মোট ৬৫৬ জন পুলিশ ফোর্স মোতায়েন আছে। এছাড়া কেন্দ্রে ৯২৯ জন আনসার, র‍্যাবের ৩৭ জন এবং বিজিবির ৮৩ জন সদস্য একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park