1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 6, 2025, 11:39 am
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাল ওমান

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২, ২০২১
  • 310 বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তায়েবসালিম আবদুল্লাহ আল আলাই।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ একথা জানান তিনি।

একইসঙ্গে তিনি বাংলাদেশ-ওমানের মধ্যে কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টের জন্য পারস্পরিক ভিসা ছাড়ের বিষয়ে খসড়া চুক্তির প্রক্রিয়াটির অগ্রগতি ও সিডিএ সিয়াল পাসপোর্টের জন্য পারস্পরিক ভিসা ছাড়ের বিষয়ে একটি খসড়া চুক্তি সই হবে বলেও প্রত্যাশা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তায়েবসালিম আবদুল্লাহ আল আলাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে বিদায়ী সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দু’জন দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় তায়েবসালিম আবদুল্লাহ আল আলাই ১১ লাখ নির্যাতিত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। একইসঙ্গে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানান।

বিদায়ী সাক্ষাতে ড. মোমেন বাংলাদেশের প্রায় সাত লাখ কর্মীকে ওমানে কাজের সুযোগ দেওয়ায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে ওমানের সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park