1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 24, 2026, 9:45 pm

লঞ্চে অগ্নিদগ্ধদের পাশে র‍্যাবের মহাপরিচালক

  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১
  • 363 বার পঠিত

লঞ্চে অগ্নিদগ্ধদের পাশে র‍্যাবের মহাপরিচালক। র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঝালকাঠির লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের দেখতে হাসপাতালে গেছেন। এসময় তিনি বলেছেন, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এই বিপর্যয় কাটিয়ে উঠতে কাজ করছি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীদের পরিদর্শন শেষে এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, লঞ্চে অগ্নিকাণ্ড কোনো নাশকতা কিনা তা চিহ্নিত করতে ইতোমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শিগগিরই তদন্ত রিপোর্ট দিবে। এ ছাড়াও এই ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের টিম মাঠে রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। আমরা আশা করছি শিগগিরই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

এ সময় তিনি বলেন, আহতদের সকল ধরনের সহযোগিতায় র‌্যাব কাজ করবে। প্রয়োজনে র‌্যাবের হেলিকপ্টারে করে গুরুত্বপূর্ণ রোগীদের ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হবে। আজকে আমরা র‌্যাবের হেলিকপ্টারে করে দুজনকে ঢাকাতে নিয়ে যাব। কালকে যদি কেউ গুরুতর থাকেন, তাহলে কালকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হবে।

এ সময় তার সাথে ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান প্রশাসনিক কর্মকর্তারা।

সূত্রঃ- সময় টিভি

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park