মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে প্রতিবন্ধী এক নারী কে বারবার ধর্ষন করার অভিযোগ উঠেছে, প্রতিবন্ধীর মা সোবেদা বেগম ০৭ জুন বুধবার আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ছদ্মনাম মরিয়ম (৩০) জন্মগত ভাবে মানসিক প্রতিবন্ধী, প্রতিবেশী হবার সুবাদে আব্দুস ছালাম (মিনুর) পুত্র আসামী রবিউল ইসলাম প্রায়শই ঐ বাড়ীতে যাতায়াত করতো। গত ২২মার্চ বিকেলের দিকে চকলেটের লোভ দেখিয়ে রবিউল ইসলাম প্রতিবন্ধী ঐ নারীকে কে মহিষখোচা ইউনিয়নের ইসলামাবাদ জামে মসজিদের পিছনে ব্লুলু মিয়ার ফাঁকা ঘরে নিয়ে ধর্ষন করে, এই ঘটনা কাউকে না বলার জন্য নিষেধ করে লম্পট রবিউল। এই ভাবে প্রায় ঐ প্রতিবন্ধীকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় ধর্ষন করে রবিউল ইসলাম।
গত এক সপ্তাহ ধরে প্রতিবন্ধী নারীর আচরনে পরিবর্তন দেখা দিলে তার মা সোবেদা বেগম ব্যাপক জিঞ্জাসাবাদ করে প্রতিবন্ধী নারী কে, একপর্যায়ে ঐ প্রতিবন্ধী জানায় তাকে রবিউল ইসলাম বিভিন্ন খাবার দিয়ে বেশ কয়েকবার ধর্ষন করছে।
প্রতিবন্ধীর মা সোবেদা বেগম বলেন আমরা গরীব মানুষ অসহায় ভাবে জীবন যাপন করি, তারমধ্যে বিবাহযোগ্য প্রতিবন্ধী মেয়ে নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছি, এই মেয়ের সর্বনাশ করায় এই মেয়েকে নিয়ে আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো।
প্রতিবন্ধীর ভাই সহিদার রহমান বলেন, আমার বোন একজন মানসিক প্রতিবন্ধী এলাকার সবাই জানে, তার দুর্বলতার সুযোগ নিয়ে লম্পট রবিউল ইসলাম যে অন্যায় কাজটি করলো এর সঠিক বিচার চাই আমি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, প্রতিবন্ধী নারীকে ধর্ষনের একটি অভিযোগ পেয়ে ভুক্তভূগী নারীকে আমরা হেফাজতে নিয়েছি,ভুক্তভোগীর আগামীকাল মেডিক্যাল চেকআপ করে বিজ্ঞ আদালতে জবানবন্দী নেওয়া হবে। আসামী গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।