মিজানুর রহমানঃ লালমনিরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ-বছরের বাজেট পেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো।
শনিবার (১৭ই জুন) লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্সের
হল রুমে সকাল ১০টায় লালমনিরহাট পৌরসভার ২০২৩ -২০২৪ অর্থ বছরের বাজেট পেশ অনুষ্ঠিত হলো। বাজেট পড়ে শোনান লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। উপস্থিত ছিলেন ০১নং ওয়ার্ড কাউন্সিলর মুকুল, ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান রাসেদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান তুহিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃসালাম, ০৬নং ওয়ার্ড কাউন্সিলর আঃ ছালাম, ০৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ০৮নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আঃআউয়াল, মহিলা কাউন্সিলর ১,২,৩ ওয়ার্ড বিউটি বেগম,৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর সুজাতা বেগম ৭,৮,৯ ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম, পৌর হিসাব রক্ষন কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারী,নির্বাহী কর্মকর্তা হাসানুজ্জামান বসুনিয়া সহ পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বাজেট পেশ অনুষ্ঠানের বক্তৃতায় বলেন, লালমনিরহাট পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষে ২০২৩-২০২৪ অর্থবছরে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে ২৩কোটি ৩৫লাখ ১৯হাজার ০১টাকার বাজেট ঘোষনা করা হয়।
উক্ত বাজেটে রাজস্ব খাত থেকে ০৯কোটি ৭৭লাখ ১৯ হাজার ২শত ৪৮টাকা আহোরিত করা হবে, বাকি ১৩কোটি ৯৪ লাখ ৮৭হাজার ২শত ৯৬ টাকা পানি সরবরাহ এবং উন্নয়ন প্রকল্প থেকে সংগৃহীত করা হবে।
রাজস্ব খাতের আয়ের উৎস গুলোর মধ্যে ট্রেড লাইসেন্স, গৃহ কর,ভূমি কর, সম্পত্তি হস্তান্তর কর, হাট-বাজার, জবাই খানা, পৌর টার্মিনাল, ট্রাক ষ্টান্ড, শৌচাগার ইজারা, বিভিন্ন সরকারি দপ্তর সমুহ,বাড়ী নির্মান নক্সা অনুমোদন, বিভিন্ন মেলা থেকে অর্থ আদায়,যানবাহন ফি বাবদ এই অর্থ আয় হয়ে থাকে।
পৌর তহবিল থেকে আহরনকৃত অর্থ রাস্তা,ঘাট, ড্রেন, কালভার্ট, ডাস্টবিন, নির্মান সহ সংস্কার করা, পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা, সড়ক বাতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস, খেলা ধুলা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, মশক নিধন,মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল গঠন,প্রবীন হীতৈষী দের সুরক্ষা,গরীব দুস্থ অসহায় দের চিকিৎসা সহায়তা, গরীব মেয়েদের বিবাহ সহযোগীতা, জাতীয় দিবসের পাশাপাশি ঈদ, শবে বরাত, দুর্গাপূজা পালনে সার্বিক সহযোগীতা করার কাজে এই অর্থ ব্যায় করা হবে।
লালমনিরহাট পৌরসভার মেয়র উপস্থিত সাংবাদিকদের জানান,আমি দ্বায়িত্ব গ্রহনের পর লালমনিরহাট পৌরসভা কে আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে টেক সই উন্নয়নের লক্ষ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহন করি, সেই ধারাবাহিকতায় পৌর এলাকার ১৭কিলোমিটার রাস্তা ও ১৪ কিলোমিটার ড্রেন নির্মান করি,পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে পচনশীল বর্জ্য অপসারন এবং কম পচন শীল বর্জ্য অপসারনে ৩৫০০ কমলা রঙের ডাস্টবিন এবং ৪৩০টি মেগা ডাস্টবিন সরবরাহ করি। এর ফলে বাসা, দোকান,অফিসের ময়লা এখন আর যত্রতত্র পড়ে থাকে না,লালমনিরহাট পৌরসভার বর্জ্য ল্যান্ডফিল চালু করা হয়,বর্জ্য পরিবহনে ০৩টি মাঝারি সাইজের ভেকুট্যাগ ক্রয় করা হয়েছে, পৌর এলাকার বাসা বাড়ীর স্যানেটারী ময়লা অপসারনে আধুনিক পাম্প সমৃদ্ধ ট্রাক সংযোজন করা হয়েছে, অগ্নি নির্বাপন শক্তিশালী করতে বিভিন্ন পয়েন্টে ওয়াটার পয়েন্ট স্থাপন করা হয়েছে,পৌর এলাকায় সড়ক বাতি উন্নতিকরন, রাস্তার শোভা বর্ধনে ফুটপাথ সংস্কার সহ ডিভাইডারে ফুল ও ফল গাছ লাগানো হয়েছে, ভাষাসৈনিক সহ মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরন করা,কেন্দ্রীয় কবর স্থান ও কেন্দ্রীয় শস্মানের আধুনিকায়ন করা হয়েছে, পৌর বাসীর বিনোদনের জন্য চাঁদনী বাজার এলাকায় ডিসি পার্ক নির্মান করা হয়েছে,পৌর এলাকায় পোলিও সহ নবজাতক শিশুদের টিকা কর্মসূচী বাস্তবায়ন সহ ৫৬,০৭৭ জনকে কোভিড টিকা প্রদান করা হয়েছে। পৌর কর্মচারী দের ১০মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়, পৌর সভার বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করা হয়। খেলা ধুলা সংস্কৃতি কর্মকান্ডের মাধ্যমে পৌর নাগরিকদের উৎকর্ষ সাধনে মেয়রকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
আগামী দিনে লালমনিরহাট পৌরসভার আওতায় আধুনিক পশু জবাইখানা নির্মান, বর্জ্য থেকে নির্মিত ল্যান্ড ফিল্ডে কম্পোষ্ট সার উৎপাদন, আধুনিক পৌর ভবন নির্মান পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন ভবন নির্মান, পৌর এলাকার রাস্তাঘাট সংস্কারে প্রকল্প চলমান রয়েছে বলে মেয়র অবগত করেন। এই সময় মেয়র রেজাউল করিম স্বপন লালমনিরহাট পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়তে সকল প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক দের সহযোগীতা প্রত্যাশা করেন।