1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 9, 2025, 8:52 am
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ বিস্ফোরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২০
  • 476 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের লোকজন জানিয়েছেন, রাজধানীর সব জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে, মঙ্গলবার সকালে ত্রিপোলির প্রধান সংযোগস্থলে মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।

লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার ও তার অনুগত গেরিলারা গত সপ্তাহে ত্রিপোলিভিত্তিক সরকারের ঘোষিত যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যান করেছে। এরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।

লিবিয়ার সরকার গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল, প্রধানমন্ত্রী ফাইয়াজ আল-সারাজ সামরিক বাহিনীর সব শাখাকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি পালনের নির্দেশনা দিয়েছেন এবং লিবিয়ার মাটিতে সব রকমের অভিযান বন্ধ করতে বলেছেন। কিন্তু গত ২৩ আগস্ট হাফতারের মুখপাত্র তা প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেন।

খলিফা হাফতারের প্রতি সমর্থন দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও জর্ডান। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে হাফতার বাহিনী লিবিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। সূত্র: পার্স টুডে

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park