1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 10:50 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫৫৮

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪
  • 116 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে গত সোমবার দখলদার ইসরায়েলের চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে ৫০ শিশু, ৯৪ নারী চার উদ্ধারকর্মী আছেন বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া দখলদার ইসরায়েল লেবাননের ১৪টি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ট্রাকেও হামলা চালিয়েছে। তাদের হামলায় আহত হয়েছেন ১ হাজার ৮৩৫ জন।

পাঁচ শতাধিক মানুষ নিহত ও প্রায় দুই হাজার আহত হওয়া ছাড়াও বাস্তুচ্যুত হয়ে পড়েছেন ১৬ হাজার ৫০০ সাধারণ মানুষ। তাদের বেশিরভাগই দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দা।

বাস্তুচ্যুত এসব মানুষকে ১৫০টি স্কুলে তৈরি করা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন লেবাননের মন্ত্রী।

এদিকে আজ মঙ্গলবারও লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইয়োয়াভ গ্যালান্ট জানিয়েছেন, সোমবার লেবাননের ১ হাজার ৬০০ বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যেগুলোতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছিল বলে দাবি করেছেন তিনি।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে পরেরদিন ৮ অক্টোবর যোগ দেয় লেবাননের হিজবুল্লাহ। তারা এতদিন ধরে দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে রকেট হামলা চালিয়ে আসছিল। এর জবাবে ইসরায়েলও খুবই সীমিত পরিসরে লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালাচ্ছিল।

কিন্তু গত সপ্তাহে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন হিজবুল্লাহকে সীমান্ত থেকে হটিয়ে তারা তাদের অবৈধ বসতিতে ইসরায়েলিদের ফেরাবেন। এরপরই লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে গতকাল সোমবার ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা।

এছাড়া লেবাননের রাজধানী বৈরুতেও একাধিক হামলা চালিয়েছে তারা। এতে অনেক মানুষ ভয়ে বৈরুত ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

সূত্র: সিএনএন

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park