1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:28 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

লেবানন থেকে ফিরতে চাওয়া অনিয়মিতদের যে বার্তা দিল দূতাবাস

  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
  • 126 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: লেবাননে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করে পরে আবার দেশে না ফেরার আবেদন করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এসব বাংলাদেশিদের পরে দূতাবাসের ব্যবস্থাপনায় প্লেনযোগে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, লেবাননে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে যেসব অনিয়মিত প্রবাসী বাংলাদেশি (আকামাবিহীন) এবং যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা শুধু পাসপোর্টের ফটোকপি আছে তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এরইমধ্যে যারা দূতাবাসের নোটিশ অনুযায়ী ফরম পূরণ করে জমা দিয়েছেন, কিন্তু পরে দেশে না যাওয়ার জন্য পুনরায় আবেদন করছেন; তাদেরকে পরে দূতাবাসের ব্যবস্থাপনায় প্লেনযোগে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না।

এছাড়া, লেবাননে এ ধরনের অনিয়মিত প্রবাসীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ভবিষ্যতে কোনো ধরনের আইনি জটিলতার সম্মুখীন হলে সব দায়দায়িত্ব নিজেদের বহন করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park