1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 6:25 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শান্তর সেঞ্চুরিতে বড় সংগ্রহ আবাহনীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
  • 219 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস ভালো শুরু এনে দেন আবাহনীকে। সেই শক্ত ভিতে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আক্রমণাত্মক সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে টেবিল টপাররা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলেছে আবাহনী। ৮৪ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন শান্ত। তাছাড়া ফিফটি পেয়েছেন এনামুল হক বিজয় ও তাওহিদ হৃদয়।

শুরু থেকেই সাবলীল ছিলেন আবাহনীর দুই ওপেনার। তবে দুজনই থিতু হয়ে উইকেট বিলিয়েছেন। ইনিংস বড় করতে পারেননি। ৩৩ রান করে নাঈম সাজঘরে ফেরায় ভাঙে ৫৭ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার লিটনও ফিরেছেন সমান ৩৩ রান করে।

তিনে নেমে বিজয়কে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের পথে হাটেন শান্ত। এই দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১২৮ রান। ৫১ বলে ৬৮ রান করেছেন বিজয়। শান্ত পেয়েছেন তিন অঙ্কের দেখা। ৮ চার আর ৬ ছক্কায় ১০১ রান করে সাজঘরে ফেরেন শান্ত।

রানের দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়ও। এই মিডল অর্ডার ব্যাটার আজও আক্রমণাত্মক ছিলেন। উইকেটে নেমেই শট খেলেছেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৪০ বলে ৬৮ রান করে। আর শেষদিকে উইকেটে এসে মোসাদ্দেক হোসেন সৈকত ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park