1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 6:24 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

শার্শায় ও বেনাপোলে লকডাউন বাড়লো এক সপ্তাহ

  • প্রকাশিত : বুধবার, জুন ২৩, ২০২১
  • 536 বার পঠিত

করোনা ভাইরাসের সংক্রমণের হার না কমায় যশোরের বেনাপোল বন্দর ও শার্শা উপজেলার সর্বত্র আরও এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ ২৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বেনাপোলসহ শার্শা উপজেলার সর্বত্র আরও এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছিল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেনাপোল পৌর সভা ও শার্শা সদর ইউনিয়নে ১৭ জুন সকাল ৯টা থেকে ২৩জুন পর্যন্ত সর্বাত্মক লক ডাউন ঘোষণা করা হয়েছিল। করোনা পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় এ লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৯ জুন পর্যন্ত করা হয়েছে। তবে পূর্বের লকডাউনের চেয়ে এ লকডাউন আরও কঠোর হবে।

এবারের লকডাউনে কাচা বাজার, নিত্য প্রয়োজনীয় দোকান ও মুদি দোকান সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে। আন্তঃজেলা বাস ট্রেন, সকল প্রকার গন পরিবহন, সিএনজি, রিকসা, ভ্যান, অটোরিকশা, মোটর সাইকেল, থ্রিহুইলার, হিউম্যান হলার চলাচল বন্ধ থাকবে। সকল প্রকার গনজমায়েত, সভা সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ওষুধের দোকান, আইন শৃঙ্খলা বাহিনী ও তাদের বহনকারী গাড়ী, সংবাদকর্মীদের গাড়ী লক ডাউনের আওতামুক্ত থাকবে। তাছাড়া বিনা কারণে কেউ বাড়ীর বাহিরে বা বাজার ঘাটে ঘোরা ফেরা করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park