1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 10, 2026, 12:34 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

শিক্ষার্থীদের সচেতন করতে হবে তথ্য প্রযুক্তির অনৈতিক ব্যবহার রোধে: শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ২৯, ২০২১
  • 415 বার পঠিত

বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি তথ্য প্রযুক্তির অনৈতিক ব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৯ অক্টোবর) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এগিয়ে যেতে হলে শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করতেই হবে। সব কিছুরই ভালো খারাপ দু’দিকই থাকে। তাই সঠিক তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। এর মধ্যে তথ্য প্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ নাগরিক গড়ে তুলতে আমরা সব রকম চেষ্টা করছি। তার জন্য সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা ব্যবস্থায় সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলামে আমরা নতুন যা করার চেষ্টা করছি, তা হচ্ছে জ্ঞান ও দক্ষতার পাশাপাশি মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তাদেরকে সততা ও মানবিকতা যদি শেখানো না হয়, তাহলে তারা সুযোগ্য নাগরিক হয়ে উঠবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনিম হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ার।

আরও উপস্থিত ছিলেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, অংকুর জীৎ সাহা নব, ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন, পৌরসভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park