1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 9:33 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শুক্রবার থেকে রোববার, টরেন্টোয় ফোবানা উৎসব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩
  • 227 বার পঠিত

মোশাররফ হোসেন: উত্তর আমেরিকার বাঙালিরা বাংলাদেশ উৎসবে আনন্দে মেতে উঠবে শুক্রবার। যা চলবে রোববার অবধি। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে এ উৎসব পালন করা হয় দীর্ঘ ৩৭বছর ।
এবার টরেন্টোর ডনভেলী পার্কওয়ে হোটেলে বাংলাদেশ সোসাইটি আয়োজিত ফোবানা উদ্বোধন হবে সন্ধ্যা ৩ টায়। এখানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল লুৎফর রহমান।

এ সময় ফোবানা উত্তর আমেরিকা স্টিয়ারিং কমিটির সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ ও সদস্য দারা আবু যুবায়ের , সৈয়দ ফারুকী হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শনিবার ও রোববার ডেনফোর্থ রোড ও বারচমাউন্ট সংযোগ স্থানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ উৎসব, অনুভবে চেতনায় বাংলাদেশ। মুক্তমঞ্চে রোববার গান গাইবেন লোকজ সংগীত শিল্পী মমতাজ ও আধুনিক গানের শিল্পী বেবী নাজনীন। শনিবার একই জায়গাতে গাইবেন পবন দাস বাউল, সেলিম চৌধুরী, তাহমিনা মীম, টেরিনা এবং যুক্তরাষ্ট্র, কানাডার শিল্পী বৃন্দ
তবে রকমারি স্টল, টেলনট শো, ফ্যাশন শো, সেমিনার, কাব্যজলসা, মেগা কনসার্ট মিলে অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৩টা – রাত ১২টা। এসব খবর জানিয়েছেন কনভেনর মোহাম্মদ হাসান।

অপরদিকে বাংলাদেশী কানাডিয়ান সোসাইটির আয়োজনে শেরাটন সেন্টার টরেন্টো হোটেলে একই ভাবে ফোবানা কনভেনশন ২০২৩ অনুষ্ঠিত হবে ১-৩ সেপ্টেম্বর। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশ, নিউইয়র্ক ও টরেন্টোর শিল্পীরা গান করবেন। এখানে এস আই টুটুল, রিজিয়া পারভীন, বালাম সহ অন্যান্যরা গান গাইবেন বলে জানিয়েছেন কনভেনর আবুল আযাদ।
তিনদিনের ছুটির জন্য ফোবানাতে বাঙালিদের ঢল নামবে বলে মনে করছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park