1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 11, 2026, 8:09 am
সংবাদ শিরোনাম :

শুক্র থেকে রোববার পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ

  • প্রকাশিত : Wednesday, October 11, 2023
  • 301 বার পঠিত

মেট্রোরেলের সার্বিক পরিচালন ব্যবস্থা সমন্বয় করার জন্য আগামী শনি ও রোববার উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে। শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকে। ফলে টানা তিন দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ অক্টোবর (সোমবার) থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এ ছাড়া, রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল উদ্বোধন পিছিয়ে ২৯ অক্টোবর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park