1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 9:15 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪
  • 176 বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগ অফিস চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী এসে শেষ হয়।

এতে জেলা আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগের প্রায় হাজারখানেক নেতাকর্মী অংশ নেন। পরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন উপস্থিত নেতাকর্মীরা।

বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বলেন, ‘আমরা গত ৫ আগস্ট থেকে গোপালগঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। আমরা যে শপথ নিয়ে মাঠে নেমেছি সারা বাংলার মানুষ সেই শপথে ঐক্যবদ্ধ হয়ে ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে ঢাকার ৩২ নম্বরে হাজির হওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। ঠিক এমন সময় মুজীবপ্রেমী বাংলার মানুষের ওপর চোখ রাঙিয়ে এই সরকার একটি হুলিয়া জারি করে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে। যারা ছাত্র আন্দোলনে ছাত্রদের গুম-খুন করেছে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করতে হবে। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের যে সসকল নেতাকর্মীকে শহীদ কর হয়েছে সেজন্য মুহাম্মদ ইউনূসকে মামলার আসামি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার অবৈধ সরকার। এই সরকার ক্ষমতা দখলকারী সরকার। আমরা ১৫ আগস্টের পর সারা বাংলার মানুষকে নিয়ে ঢাকা দখল করব। আন্দোলন কাকে বলে, কত প্রকার দেখিয়ে দেব।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park