মোশাররফ হোসেন: বাংলাদেশে ও বিদেশে বসবাস করলেও মোদের রয়েছে অকৃত্রিম দেশপ্রেম। এর পেছনে রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। শতাব্দীর মহানায়ক ,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার প্রেরণা। তার রাজনৈতিক দর্শন আজও আমাদের হৃদয় জুড়ে।
আমরা সবাই ছাত্রলীগ আ, নেতা মোদের শেখ মুজিব।
মুক্তিযুদ্ধের বীরসেনানী ও সাবেক ছাত্রনেতারা ১৫আগসট নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে জামাইকায় আলোচনা সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন সুদীপ্ত রায়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য বেণু কুমার দেব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের ধিক্কার জানিয়ে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মিরাজ, প্রদীপ রঞ্জন কর সামসুদদিন , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর সভাপতি মাহমুদ আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাষ্ট্রের সহ সভাপতি সামসুদদিন আযাদ সহ প্রমুখ।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর পরিবারের খুনীর মধ্যে যারা যুক্তরাষ্ট্র, কানাডা , পাকিস্তানে এখনও পলাতক তাদেরকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবার জন্য ঐসব দেশের সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।