1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:59 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

সরকারি চাকরিতে হিজড়াদের প্রবেশে কোটা সংরক্ষণ স্বস্তি তৈরি করেছে

  • প্রকাশিত : বুধবার, আগস্ট ২১, ২০২৪
  • 115 বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হিজড়াদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা সংরক্ষণের বিষয়টি স্বস্তির জায়গা তৈরি করেছে। এমন ইতিবাচক পদক্ষেপ এই জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত হতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে ‘ডিসকাশন অন ট্রান্সজেন্ডার স্টাডিজ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিষয়ে আমাদের মন, মনন ও চেতনায় নেতিবাচক ধ্যানধারণা রয়েছে। এক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের ভূমিকা রয়েছে। বর্তমানে উন্নত চিন্তা-চেতনা, গবেষণাধর্মী ও মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের স্থায়িত্বশীল অবস্থান তৈরি করতে মনোযোগী হতে হবে। এক্ষেত্রে সঠিক জ্ঞানের প্রসারে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে।
সভায় গবেষণা প্রবন্ধে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার, সামাজিক নিরাপত্তা ও স্বীকৃতির বিষয়, তাদের নিয়ে বিভ্রান্তি দূরীকরণ এবং ইতিবাচক পরিবর্তনে সুস্পষ্ট কৌশল প্রণয়নের বিষয় বিশেষভাবে আলোচিত হয়।
জাতীয় মানবাধিকার কমিশন, প্ল্যান ইন্টারন্যাশনাল ও আর্টিকেল ১৯ যৌথভাবে সভাটির আয়োজন করে। এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park