1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:17 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

সরকারি পুরস্কার ফেরত দেওয়ার হিড়িক কলকাতার শিল্পীদের

  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪
  • 139 বার পঠিত

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল টালিগঞ্জ। এরই ধারাবাহিকতায় এবার একের পর এক সরকারি পুরস্কার প্রত্যাখ্যান করছেন কলকাতার শিল্পীরা। বাংলা বিনোদনে অসামান্য অবদান রাখায় তাদেরকে ‘বিশেষ পুরস্কার’ দিয়েছিল স্থানীয় সরকার। সেই পুরস্কারই ফিরিয়ে দিচ্ছেন তারা।

শিল্পীদের এ তালিকায় রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা চন্দন সেন, বিপ্লব ব্যানার্জির মত শিল্পীরা। এবার তালিকায় যোগ হতে চললেন অভিনেতা সুপ্রিয় দত্ত।

ভারতীয় গণমাধ্যমের খবর, নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দিতে চেয়েছেন চন্দন সেন। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তিনিই প্রথম পুরস্কার প্রাপক যিনি সরকারি পুরস্কার ফেরাতে চেয়েছেন। আবার তাকে দেখে পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন সুদীপ্তা চক্রবর্তীও। এছাড়াও পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে সেরা নির্দেশকের পুরস্কার পান বিপ্লব ব্যানার্জিও। কিন্তু, মঙ্গলবার তিনিও সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে নাট্য অ্যাকাডেমিতে ইমেল করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক অভিনেতা সুপ্রিয় দত্ত।

২০২১ সালে সুপ্রিয় দত্ত ‘পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার’ পান। সঙ্গে ছিল আর্থিক সম্মাননাও। গত ৫ সেপ্টেম্বর স্থানীয় সরকারকে ইমেল করে দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে এই অভিনেতা বললেন, ‘আসলে বিপ্লব আমাকে রাস্তাটা দেখাল। আমাকে পুরস্কারটা ভালবেসেই দেওয়া হয়েছিল। কিন্তু এখন অবশ্য সেটা রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। আসলে এই সরকার যা কিছু হয় চাপা দেওয়ার চেষ্টা করে। সেটা কেন হবে? আমি তো অনেক পরে প্রতিবাদ করলাম, মানুষ তো ১৪ তারিখ থেকে রাস্তায়।’

উল্লেখ্য, নবীন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় তার কর্মস্থল আরজি কর হাসপাতালে। আর ঠিক এই কারণেই পুরস্কার ফিরিয়ে দিতে চান সুপ্রিয় দত্ত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park