1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 12:41 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

সহযোগিতা অব্যাহত রাখবে জাপান

  • প্রকাশিত : রবিবার, আগস্ট ২৫, ২০২৪
  • 114 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বর্তমান সরকার চলমান প্রকল্পে সব ধরণের সাহায্য করবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

রোববার শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, চলমান প্রকল্প সম্পন্ন করা এবং ভবিষ্যত সহযোগিতা অব্যাহত রাখবে জাপান। তাদের চলমান অংশীদারিত্বে প্রকল্পসমূহ সম্পন্ন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখা হবে।

জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই অন্তর্বর্তীকালীন সময়েও আমরা প্রকল্পসমূহের কাজ অব্যাহত রেখেছি এবং যথাসময়ে বাংলাদেশ সরকারের নিকট বুঝিয়ে দিতে পারবো বলে আশা করি।

উপদেষ্টা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান সবসময়ই বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়ন অংশীদার। তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি শিক্ষা উন্নয়নে এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park