1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 7:05 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সালথায় তাণ্ডবে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে

  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ১১, ২০২১
  • 625 বার পঠিত

ফরিদপুরের সালথায় সরকারি স্থানপনায় তাণ্ডবের ঘটনায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) সকালে জেলা প্রশাসক অতুল সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেন এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্যা। সেই প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয় প্রায় তিন কোটি টাকা।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সালথার তাণ্ডবের ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়। রবিবার সকালে একটি কমিটির তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। ওই প্রতিবেদনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

তিনি আরো বলেন, এ ছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. তাসলিমা আলীকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদন জমা দিতে আরো দুই দিন সময় লাগবে।

আরও পড়ুন:

১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ


অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, সালথার তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত মোট ৬১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশী পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আটককৃতদের মধ্যে ৫৮ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে । এর মধ্যে ৪৮ জনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য লকডাউনকে কেন্দ্র গুজব ছড়িয়ে গত ৫ এপ্রিল সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডব চালায় উত্তেজিত জনতা। এ সময় দুটি সরকারি গাড়ি পুড়িয়ে দেয় তারা। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park