1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 4:11 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সালাউদ্দিন ২ বছর পর পর বিশ্বকাপ চান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২, ২০২১
  • 559 বার পঠিত

তিনিই একদা বলেছিলেন, বাংলাদেশ ২০২২ কাতার বিশ্বকাপে খেলবে! সর্বশেষ মেয়াদে নির্বাচিত হওয়ার পর অবশ্য তার দাবি ছিল যে, এমন কথা তিনি বলেননি। উল্টো কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর বাংলাদেশ টানা চারবার সাফ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। সে যাই হোক, র‍্যাংকিংয়ের ১৮৮ নম্বর দল বাংলাদেশের ফুটবলের হর্তাকর্তা কাজী সালাউদ্দিন চাইছেন, ফুটবল বিশ্বকাপ দুই বছর পর পর আয়োজন করা হোক। এই দাবিতে তিনি লিখিত বিবৃতিও দিয়েছেন।

কয়েক মাস আগে আর্সেনালের কিংবদন্তি কোচ ও বর্তমান ফিফা টেকনিক্যাল কমিটির সভাপতি আর্সেন ওয়েঙ্গার ২ বছর পরপর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবে বাংলাদেশ ছাড়াও সহমত প্রকাশ করেছে মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। এই চার দেশ মিলে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। যাতে সাক্ষর করেছেন কাজী সালাউদ্দিন (বাংলাদেশ), বাসাম আবদেল জলিল (মালদ্বীপ), কারমা শেরিং (নেপাল) জসওয়ার উমর (শ্রীলঙ্কা)

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা বিশ্বকাপের মধ্যে চার বছরের এই ব্যবধান অনেক বেশি। আর সুযোগও কমিয়ে দেয়। এতে অনেক প্রতিভাবান প্রজন্মের অংশ নেওয়ার সুযোগ কমে যায়। বিশ্বকাপের এক শ বছরের ইতিহাসে এশিয়ান ফুটবল ফেডারেশনের চার ভাগের এক ভাগের কম দল অংশ নিতে পেরেছে। অথচ এমন টুর্নামেন্টই উন্নতির পথে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এ ছাড়া এত বড় টুর্নামেন্ট ও নিয়মিত প্রতিযোগিতা যুব ফুটবলের উন্নয়নের ভিত্তি। বার্ষিক যুব টুর্নামেন্ট আয়োজন এই উন্নতিতে ভূমিকা রাখবে এবং আমরা এই বিতর্কে আর্সেন ওয়েঙ্গারের এই যুক্তির পক্ষে। সব দেশের বিশ্বকাপ খেলার সুযোগ প্রাপ্য।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park