1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 12:28 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

সিনেমায় নিশো-মেহজাবীন

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
  • 33 বার পঠিত

বিনোদন ডেস্ক: ছোট পর্দার তুমুল জনপ্রিয় জুটি আফরান নিশো মেহজাবীন চৌধুরী। নাটকে এই জুটির রসায়ন দর্শকদের মাঝে বরাবরই বিশেষ জায়গা দখল করে রেখেছে। তবে নিশো সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘ দিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে; তাদের বড় পর্দায় জুটি বাঁধার খবর শোনা যাচ্ছে।

নির্ভরযোগ্য সূত্রমতে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। প্রাথমিকভাবে নতুন এই গুঞ্জন শোনা গেলেও নির্মাতা বা শিল্পী পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে জানা গেছে, প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বড় পরিসরে এর বিস্তারিত জানানো হবে।

এর আগে ভিকি জাহেদেরই ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ এই জুটিকে দেখা গিয়েছিল, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বর্তমানে আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার কাজ শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত আছেন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন প্রীতম হাসান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park