1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 3:26 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

সিরিয়ায় বোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত, আহত দুই সেনা

  • প্রকাশিত : বুধবার, আগস্ট ১৯, ২০২০
  • 626 বার পঠিত

দূরবীন অনলাইন ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে রাশিয়ার একজন মেজর জেনারেল নিহত এবং দুই সেনা আহত হয়েছেন।

দেইর আয-যোরের প্রাদেশিক রাজধানী শহরের কাছে মানবিক ত্রাণ কার্যক্রম শেষে ঘাঁটিতে ফেরার পথে রুশ সামরিক বহর বিস্ফোরণের কবলে পড়ে এবং ওই মেজর জেনারেল নিহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে রাশিয়ার তিন সেনা আহত হন তবে পরবর্তীতে মেজর জেনারেল মৃত্যুবরণ করেন।

জেনারেল নিহতের ঘটনায় রাশিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্রিমিনাল কেস দায়ের করেছে। রুশ মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ছাড় দেয়া হবে না কারণ এটি রাশিয়ার মর্যাদার প্রশ্ন।

সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে এবং রাশিয়া গত মাসে সেখানকার পরিস্থিতির অবনতির বিষয়ে সতর্ক বার্তা উচ্চারণ করেছিল।

২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এবং এ পর্যন্ত ১২০ জন রুশ সেনা নিহত হয়েছেন।

সূত্র : স্পুটনিক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park