1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 6:06 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সেই নাটক নিয়ে তোপের মুখে যা বললেন জোভান

  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
  • 166 বার পঠিত

বিনোদন ডেস্ক: এবারের ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেতা ফারহান আহমেদ জোভানেরট্রান্সজেন্ডারগল্পে নির্মিত  নাটকরূপান্তর সোমাবার (১৫ এপ্রিল) ইউটিউবে প্রকাশ পায় রাফাত মজুমদার রিংকু পরিচালিত এই নাটক। এরপরইট্রান্সজেন্ডারইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি।

বিশেষ করে নাটকের গল্প ও চরিত্রকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন জোভান। নাটকে ‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে প্রমোট করার অভিযোগ করেন দর্শকরা। এরপরই জোভানকে ‘বয়কটের’ ডাক দেন অনেকে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেতা। জোভান বলেছেন, ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না তিনি। একইসঙ্গে খুব শিগগিরই এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।

জোভান বলেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে।

বয়কটের ডাক প্রসঙ্গে এই অভিনেতা বলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে।

নেটিজনেদের সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে আর কখনো অভিনয় করবেন না তিনি। অভিনেতার ভাষায়, ‘যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না। আমি ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব। ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাব।’

এদিকে নাটকটি সরিয়ে নেওয়া প্রসঙ্গে নির্মাতা জানান, রূপান্তর নাটকটি ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ করা হয়। রাতে বেশ কিছু দর্শকের পক্ষ থেকে আপত্তি পেয়ে ১৬ এপ্রিল সকালে তা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু তাতেও রক্ষা হয়নি। আলোচনা-সমালোচনা চলছে।

হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে নাটকে। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। জোভান ছাড়াও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park