1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 9:52 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

সেনা অভিযানে শক্তিমান চাকমা হত্যা মামলার আসামী আটক

  • প্রকাশিত : শনিবার, মে ৮, ২০২১
  • 566 বার পঠিত

রাঙ্গামাটির নানিয়ারচরে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্য ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি মিন্টু চাকমাকে (৩৯) আটক করেছে সেনাবাহিনী। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি সেনা রিজিয়নের আওতাধীন নানিয়ারচর সেনা জোনের একটি টহল দল শুক্রবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনারাম কারবারিপাড়া এলাকা থেকে মিন্টু চাকমাকে অস্ত্রসহ আটক করে।

আইএসপিআর জানায়, সেনা অভিযানের সময় তার কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, কয়েকটি মোবাইল সিমকার্ড ও ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

আটক মিন্টু চাকমা ২০১৮ সালের ৩ মে নানিয়ারর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যার মামলার আসামি এবং দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park