1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 16, 2026, 2:57 am
সংবাদ শিরোনাম :
‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী বিশ্বখ্যাত ভারতীয় সমাজবিজ্ঞানী আন্দ্রে বেঁতে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সৈয়দ আমিরুল ইসলাম সাহসী ও অত্যন্ত ভালো বিচারক ছিলেন : প্রধান বিচারপতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২
  • 287 বার পঠিত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম অত্যন্ত সাহসী ও ভালো বিচারক ছিলেন।
সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজার আগে দেয়া বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।
তিনি বলেন, ‘তার প্রতি শ্রদ্ধা নিবেদন তখনই হবে যখন আমরা তাকে অনুসরণ করতে পারব। আমার কাছে মনে হয় তিনি যে জাজমেন্টগুলো দিয়েছেন; সেগুলো আমাদের আলোকিত করবে।’
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেন, ‘বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম প্রগতিশীল চেতনার মানুষ ছিলেন। তিনি যা বিশ্বাস করতেন, তা করে দেখাতেন। অসংখ্য আলোচিত রায়ের মাধ্যমে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।’
আজ দুপুর ১টা ৪০ মিনিটে সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল, সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোজন, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীগণসহ বিপুল সংখ্যক আইনজীবী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে বিচারপতি মরহুমের মরদেহে প্রধান বিচারপতি, এটর্নি জেনারেলসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে তার মরদেহ দাফনের উদ্দেশে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
গতকাল ৭ সেপ্টেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৪০ সালের ১৩ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ল ডিগ্রি অর্জন করেন।
তিনি পরে ১৯৬৫ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭২ সালে সৈয়দ আমিরুল ইসলাম লন্ডনের ‘লিং কনস ইন’ থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেন।
১৯৯৪ সালের ১৪ ফেব্রুয়ারি সৈয়দ আমিরুল ইসলাম সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০৭ সালের ১২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অবসরে যান। অবসরের পরও আইন সংক্রান্ত নানা ইস্যুতে তিনি সক্রিয় ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park