1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 17, 2026, 11:36 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

স্পিকারের নেতৃত্বে সুইজারল্যান্ড যাচ্ছে সংসদীয় প্রতিনিধি দল

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ১৪, ২০২৪
  • 148 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সুইজ্যারল্যান্ডের জেনেভায় যাচ্ছে সংসদীয় প্রতিনিধি দল। মঙ্গলবার (১৪ মে) রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।

জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠেয় ‘ফার্স্ট মিটিং অব দ্য প্রিপারেটরি কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন তারা।

এই সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো. এনামুল হকও সুইজারল্যান্ড যাবেন বলে জানায় সংসদ সচিবালয়।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সফরে স্পিকার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে ‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অব উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট’ শীর্ষক সভাতেও অংশগ্রহণ করবেন। সফর শেষে স্পিকার আগামী ২০ মে দেশে ফিরবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park