1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 7:19 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

হাতিরঝিল থেকে আ‌রও ৩১ জন আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২, ২০২১
  • 507 বার পঠিত

রাজধানীর হাতিরঝিল লেক ও পার্শ্ববর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে উত্যক্তকারী ৩১ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। সোমবার রাতে এ সব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) পু‌লিশের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সোমবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে গণ-উপদ্রব ও অহেতুক হৈচৈ করার অপরাধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে‌ছে। অন্যান্যদের‌ শর্ত সাপেক্ষে তা‌দের অভিভাবক‌দের জিম্মায় দেওয়া হ‌য়ে‌ছে।

গত ২৬ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেজে একজন সচেতন নাগরিক হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষ কতিপয় কিশোর কর্তৃক নানাভাবে উত্যক্তের শিকার হচ্ছে বলে জানান।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে নির্দেশনা দেওয়ার পর গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বি‌নোদন প্রত্যাশী মানুষের আনন্দ উদযাপন‌কে নি‌র্বিঘ্ন ও শান্তিপূর্ণ কর‌তে ও যেকো‌নো প্রকার হয়রানি থে‌কে তা‌দের‌কে মুক্ত রাখ‌তে এ ধরনের অভিযান পরিচালিত হ‌চ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park