1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 7:54 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি-অবহেলা সহ্য করা হবে না

  • প্রকাশিত : রবিবার, জুন ৯, ২০২৪
  • 138 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সরকারি হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি এবং অবহেলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সিলেটে কয়েকজনকে কর্মস্থলে না পেয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

রোববার (০৯ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কর্মস্থলে ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিলেটে যাদের কর্মস্থলে অনুপস্থিত পেয়েছি সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছি। আমার পরিকল্পনা আছে ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাব।’

‘মুশকিল হলো কি কোন না কোনভাবে সবাই জেনে যায় আমি আসবো! কারণ একজন মন্ত্রী যখন কোথাও যায় তার প্রটোকল এমন থাকে… আমি বলছিলাম দরকার হলে আমি সিএনজিচালিত অটোরিকশা করে চলে যাই। তাও যাই।’

মন্ত্রী বলেন, ‘তবে আমি এ একটা কাজ করি। ধরুন আমি রংপুর যাব। রংপুর গিয়ে প্রথম দিনই করব না। হঠাৎ করে ওইখানে গিয়ে ডিসিশন নিয়ে আমি হাসপাতালে যাব।’

মন্ত্রী আরও বলেন, ‘চিকিৎসা এমন একটি বিষয়, চিকিৎসায় নেগ্লেজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নেই। অতএব এ ব্যাপারে কোনো গাফিলতি বা কোনো নেগ্লেজেন্সি আমি সহ্য করব না।’

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। সংলাপের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park