1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 6, 2025, 12:41 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

হুতিদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ৬, ২০২১
  • 310 বার পঠিত

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার চিন্তা করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষের আগের দিন, গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সদ্যবিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুতিদের কালো তালিকাভুক্ত করেন। এর দুই সপ্তাহ পর, নতুন প্রশাসনের কাছ থেকে সিদ্ধান্তটি বদলের ইঙ্গিত এলো।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পরিদর্শনে গিয়ে বাইডেন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সামরিক অভিযানে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছিলেন। ইয়েমেনে যুদ্ধের অবসান ঘটাতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, ইয়েমেনের অমানবিক পরিস্থিতির কথা বিবেচনা করেই তারা হুতিদের সন্ত্রাসী তকমা তুলে নেওয়ার কথা ভাবছেন।

ইয়েমেনের জনসংখ্যার ৮০ শতাংশের এই মুহুর্তে জরুরি ত্রাণ সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসংঘ; সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান ও অবরোধের কারণে দেশটিকে এ ভয়াবহ দুর্ভোগ মোকাবেলা করতে হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেছেন, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার মানে হুতিদের সম্পর্কে এবং তাদের ‘নিন্দনীয় আচরণ’ নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব বদলে যাওয়া নয়। বাইডেন প্রশাসনের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। “(হুতিদের) সন্ত্রাসী তকমা দেওয়ায় ইয়েমেনের ভেতর খাবার ও অন্যান্য জরুরি ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল; এটি সম্ভবত কার্যকর রাজনৈতিক মধ্যস্থতার পথেও অন্তরায় হয়ে দাঁড়াত, বলেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park