1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 11:13 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

১০০ কোটি ডলার আফগানিস্তানকে দেবে দাতাগোষ্ঠী

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১
  • 455 বার পঠিত

তালেবান ক্ষমতায় আসার ফলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখোমুখি আফগানিস্তান। এমতাবস্থায় সেটি এড়াতে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছিল জাতিসংঘ। তবে দাতারা ১০০ কোটি ডলারেরও (১ বিলিয়ন) বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের জনগোষ্ঠীকে সহায়তার জন্য গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সভার আয়োজন করে জাতিসংঘ। সেখানে দাতা দেশগুলোর কাছে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়।

সভায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘কয়েক দশকের যুদ্ধ, ভোগান্তি এবং নিরাপত্তাহীনতার পর আফগানরা সম্ভবত তাদের সবচেয়ে বিপজ্জনক সময়ের মুখোমুখি। আফগানিস্তানের জনগণের জন্য একটি লাইফলাইন প্রয়োজন।’

বর্তমানে আফগানিস্তানের আর্থিক ব্যবস্থা খুবই সীমিত জানিয়ে তিনি বলেন, সেখানে অবস্থা এমন যে অর্থনীতির মৌলিক বিষয় নিয়ে দেশটিতে কাজ করা যাবে না।

তালেবানরা ক্ষমতা দখল করার আগে থেকেই আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যা বা ১ কোটি ৮০ লাখ মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। এখন সেটি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার কর্মকর্তারা।

পূর্ববতি সরকারের শাসনামলে কয়েক’শ কোটি ডলার বিদেশি সহায়তা পেয়ে আসছিল যুদ্ধবিধ্বস্ত দেশটি। কিন্তু তালেবান ক্ষমতায় আসায় সবকিছু হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির ওপর চাপ বেড়েছে।

গত শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সংস্থাটি বর্তমানে আর্থিক সংকটে রয়েছে এবং এ কারণে আফগানিস্তানে কর্মীদের বেতন পর্যন্ত দেওয়া সম্ভব হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park