1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 2:57 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

১৬ আফগান সেনা তালেবানি হামলায় নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ৬, ২০২১
  • 572 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ১৬ আফগান সেনা তালেবানি হামলায় নিহত। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের সালমা ড্যাম এলাকায় একটি তল্লাশি চৌকিতে তালেবান যোদ্ধাদের হামলার পর এই ঘটনা ঘটে বলে জানা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এর বরাতে জানা যায়, শনিবার রাতে রাজ্যের গেরেশক অঞ্চলের নিরাপত্তা চৌকিতে বন্দুক নিয়ে হামলা চালানো হয়। তবে হামলাকারীকে এখনো চিহ্নিত করতে পারেনি কর্তৃপক্ষ। সে দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়ে আসছে বলে জানানো হয়। এরই মধ্যে হামলা দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান।

হামলার পর সরকারি সেনাদের ওই তল্লাশি চৌকিটি দখলে নিয়েছে তালেবান। একইসঙ্গে সেখানে থাকা সরকারি সেনাদের সকল সামরিক সরঞ্জামও তালেবানের দখলে চলে গেছে।

এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সাথে লড়াইয়ে টিকতে না পেরে এক হাজারেরও বেশি আফগান সেনারা সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।

তাজিক কর্মকর্তারা জানান, আফগান প্রদেশ বাদাখশানের কয়েকটি জেলায় যুদ্ধের পর ‘জান বাঁচানোর’ তাগিদেই এসব আফগান সৈন্য তাদের দেশে আশ্রয় নিয়েছে। আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা এখন তালেবানের দখলে, এবং প্রতিদিনই তারা নতুন নতুন জেলা সরকারি বাহিনীর হাত থেকে ছিনিয়ে নিচ্ছে।

এর আগে গত বছর জুনে এক আফগান সেনার গুলিতে ৩ মার্কিন সেনা নিহত হয়। এ ঘটনা কেন্দ্র করে কাবুল এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park