1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
November 8, 2026, 4:59 am
সংবাদ শিরোনাম :

১৭ দিন পর সোমবার খুলছে সুপ্রিমকোর্ট

  • প্রকাশিত : Saturday, May 14, 2022
  • 330 বার পঠিত

গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশ শেষে ১৭ দিন পর ১৬ মে সোমবার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট।

খোলার দিন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্ন্ ৫৩ টি বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আলাদা দু’টি বেঞ্চে মামলা শুনানি হবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ১নং বিচার কক্ষে তিন সদস্যের বেঞ্চে সোমবারের কার্যতালিকায় শুনানির জন্য ১৬৮ টি মামলা রয়েছে।

আপিল বিভাগের ২ নং বিচার কক্ষে বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে সোমবারের কার্যতালিকায় শুনানির জন্য ১৩২ টি মামলা রয়েছে। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park