1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 11:02 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

১৮৮ রানে অলআউট বাংলাদেশ

  • প্রকাশিত : শনিবার, মার্চ ২৩, ২০২৪
  • 183 বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : সিলেট টেস্টে প্রথম ইনিংসে শ্রীলংকার করা ২৮০ রানের জবাবে ১৮৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯২ রানে লিড পায় সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই শ্রীলংকাকে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে দিন শেষে ৩ উইকেটে ৩২ রান করেছিলো টাইগাররা। মাহমুদুল হাসান জয় ৯ ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম শূণ্য হাতে অপরাজিত ছিলেন।
আজ, দ্বিতীয় দিন ব্যক্তিগত ১২ রানে শ্রীলংকান পেসার লাহিরু কুমারার শিকার হন জয়। এরপর ৩টি চারে ভালো শুরু করা মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেনকে ১৮ রানে থামিয়ে দেন কুমারা।
শাহাদাতের বিদায়ে ক্রিজে আসেন উইকেটরক্ষক লিটন দাস। ৪টি চারে উইকেটে সেট হয়ে ২৫ রান তুলে কুমারার তৃতীয় শিকার হন তিনি।
হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে কাসুন রাজিথার বলে ৪৭ রানে আউট হন তাইজুল। ৮০ বল খেলে ৬টি চার মারেন তিনি। আট নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ ১১ রানে আউট হলে দেড়শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে ৩৫ বলে ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে দলীয় ২শর পথে নিয়ে যেতে থাকেন দুই টেল-এন্ডার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।
দলীয় ১৮৭ রানে শরিফুলকে শিকার করে জুটি ভাঙ্গেন বিশ^ ফার্নান্দো। এরপর শেষ ব্যাটার হিসেবে খালেদকেও আউট করে বাংলাদেশের ইনিংস ১৮৮ রানে শেষ করেন ফার্নান্দো। শরিফুল ১৫ ও খালেদ ২২ রান করেন। শ্রীলংকার ফার্নান্দো ৪টি, কুমারা-রাজিথা ৩টি করে উইকেট নেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park