1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 24, 2026, 9:22 pm

১৯৭০ সালের পর পলোগ্রাউন্ডে গণবিষ্ফোরণের সম্ভাবনা…

  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২
  • 338 বার পঠিত

মোশাররফ হোসেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালে চট্টগ্রামের পলোগ্রাউন্ডের মাঠে ৬দফা ঘোষণা করে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পথনির্দেশ ঘোষণা করেছিলেন ।তারপরের ইতিহাস মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। বিশ্বে নতুন দেশ জন্ম নেয় । ১৬ ডিসেম্বর বাংলাদেশ নামে নতুন দেশ বিশ্বে আত্ম প্রকাশ করে । এখন যার বয়স ৫০ অতিক্রম করেছে।
আগামীকাল ঐতিহাসিক পলোগ্রাউন্ডে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের মহাসমাবেশে বক্তব্য রাখবেন । এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী মহাসমাবেশ মনে করা হচ্ছে । পাশাপাশি এই জনসভায় শেখ হাসিনা জাতীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন । এমনকি আগামী নির্বাচনে আওয়ামী লীগের করণীয় ও প্রার্থী পরিচয় করিয়ে ভোট চাইতে পারেন । এরকম খবর মিলেছে আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্রে । উন্নয়নের মহাসড়কে থাকা বাংলাদেশও নতুন জীবনের রূপরেখা নিয়ে তাঁর কথা বলার সম্ভাবনা রয়েছে । বিশেষ করে পদ্মা সেতুর ঐতিহাসিক সূচনার পর চট্টগ্রামের কর্ণফুলী টানেল ও মাতারবাড়ি বিদ্যুত কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম কক্সবাজার রেল, চট্টগ্রাম ঢাকা ৪লেন মহাসড়ক, ডাবল লাইন রেল সহ শহরের পানি নিষ্কাশন, ও সরবরাহ, সাগর তীর ঘেঁষে চট্টগ্রাম কক্সবাজার সড়ক, মিরেরসরাই ও আনোয়ারার শিল্পাঞ্চল বিষয় নিয়ে কথা বলার সম্ভাবনা রয়েছে ।
এই মহাসমাবেশে গণবিষ্ফোরণ ঘটতে পারে । চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের কর্মী শুধু নয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সম্মিলন ঘটলে এই সমাবেশ হতে পারে স্মরণীয় জনসভা। আর তা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির জন্য বড় চ্যালেঞ্জ। দেশী ও বিদেশী ষড়যন্ত্রকারীদের জন্য আগাম বার্তা । বিশেষ করে সাংবিধানিকভাবে আগামী নির্বাচন ও বিরোধী মত এবং সংকট নিরসনে একজন শেখ হাসিনা সকল বিষয় সমাধান করতে পারবেন বলে জনগণের আস্থা আছে ।
চট্টগ্রামে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন । বিশেষ নিরাপত্তায় পলোগ্রাউন্ডের চলাচল নিয়ন্ত্রণে আনা হয়েছে । পাহাড় ও আশেপাশে ভবনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে । আওয়ামী লীগের কর্মীরাও এ বিষয়ে সতর্ক রয়েছে । জনগণের আশা শেখ হাসিনার এ জনসভা শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হোক । বাংলাদেশ এগিয়ে যাক । বিশ্বকে তাক লাগিয়ে দিক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park