1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 9:00 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

১৯ লাখ সরকারি পদে খালি পৌনে ৪ লাখ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪
  • 124 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: সরকারের অনুমোদিত পদ ১৯ লাখ ১৬ হাজার। তবে অনুমোদিত এই পদের বিপরীতে বর্তমানে তিন লাখ ৭০ হাজার শূন্য পদ রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ সাদিক।

বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, ড. শ্রী বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহা. আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশগ্রহণ করেন। বৈঠকে প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধিত আকারে নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় বা বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২টি পদ পূরণ করা হয়েছে এবং ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য রয়েছে। কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীন প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত ও শূন্য পদ পূরণ করতে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এ ছাড়া, আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০গ্রেড) সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park