1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:12 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

২০ কোটি টাকার দুষ্প্রাপ্য তিমির বমিসহ আটক ১

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ৭, ২০২৪
  • 134 বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) শামসুল আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যার বাজার মূল ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বমিসহ তাকে আটক করা হয়।

আটক যুবক সেন্টমার্টিনের নুর আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, রোববার রাতে শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানি মালামাল পাচার হতে পারে এমন সংবাদে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। পরে একজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে শাহপরীরদ্বীপ বাজার অতিক্রম করতে দেখা গেলে তাকে থামানো হয়। পরে তার কাছে থাকা একটি বস্তা থেকে ৮ কেজি ৩৯৮ গ্রাম তিমির বমিসহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, জব্দ করা অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়। সেখানে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য শনাক্ত হয়। জব্দ করা অ্যাম্বারগ্রিস বাজার মূল ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, মূলত অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ঔষধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা।

আটক আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park