1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 10:24 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

২৯০০ কোটির মালিক সালমান, থাকেন দুই কামরার ছোট ফ্ল্যাটে

  • প্রকাশিত : শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
  • 191 বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় সুপারস্টার সালমান খান। ২৯০০ কোটি টাকার মালিক তিনি। মাসে ১৬ কোটি টাকা আয় করেন ভাইজান। অথচ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দুই কামরার যে ফ্ল্যাটে থাকেন সালমান তা নিতান্তই সাদামাটা।

সম্প্রতি সালমানের মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। অভিনেতার বাড়িতে সাম্প্রতিক গুলি চালানোর ঘটনায় সালমান ও তার পরিবারকে সবরকম সুরক্ষার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সালমান এবং তার পরিবারের বৈঠকের অভ্যন্তরীণ ছবি ভাইরাল হতেই আলোচনায় আসে সালমানের সাদামাটা লাইফস্টাইল।

গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বেড়ে ওঠা সালমানের। চার ভাই-বোন, দুই স্ত্রীকে নিয়ে ছোট্ট ফ্ল্যাটে থাকতে অসুবিধা হওয়ায় বহু বছর আগেই একই অ্যাপার্টমেন্টে নিচের ফ্লোরে আরও একটি ফ্ল্যাট কেনেন সেলিম খান। সেখানেই একটা ঘরে থাকত দুই মেয়ে অলভিরা ও অর্পিতা, অন্যদিকে তিন ভাই সালমান, সোহেল ও আরবাজ। বিয়ের পর আলাদা সংসার পাতেন সোহেল-আরবাজ। তবে গ্যালাক্সি ছাড়েননি সালমান। অভিনেতার বেডরুমে একটি খাট ও বসার চেয়ার ছাড়া বিশেষ কোনো আসবাবপত্র নেই সে কথা করণ জোহরের শো-তে নিজের মুখেই জানিয়েছেন নায়ক।

এদিন সালমানের বাড়ির অন্দরের ছোট্ট ড্রয়িং রুমে দেখা যায়, অতি সাধারণ গ্লাস, টেবিল এবং ধূসর প্রিন্টেড সোফা রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সোফায় বসে সেলিম খান। উলটো দিকের সোফা-সিটে সালমান।

কোনো রকম বিলাসিতায় বিশ্বাসী নন সালমান। কিছুদিন আগে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সালমান জানিয়েছিলেন, মমতা ব্যানার্জি বাড়ি দেখে তার হিংসা হয়েছে, কারণ সেটি আয়তনে তার বাড়ির থেকেও ছোট।

সালমান আরও বলেছিলেন, ‘ওনার (মমতা) বাড়ি আদতে আমার থেকেও ছোট, সেটা দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। যে মানুষ এরকম পদে আছেন, তার বাড়ি কীভাবে আমার থেকে ছোট থেকে হতে পারে?’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park