1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:49 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

৩ মাস ধরে বন্ধ এলএনজি টার্মিনাল, চালু করতে সামিটকে চিঠি

  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪
  • 122 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ ভাসমান টার্মিনাল রয়েছে দুইটি। এর মধ্যে একটি প্রায় তিন মাস ধরে বন্ধ। ফলে দৈনিক প্রায় ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে, বেড়েছে ভোগান্তি। টার্মিনালটির মালিকানা সামিট গ্রুপের। টার্মিনাল কবে চালু হবে, তা এক দিনের মধ্যে জানাতে সামিটকে চিঠি দিয়েছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল)।

গত ২৬ মে ঘূর্ণিঝড়ে ভাসমান টার্মিনালটি (এফএসআরইউ) ক্ষতিগ্রস্ত হয়। এর পর একাধিকবার চালুর তারিখ ঘোষণা করা হলেও এখনও তা সম্ভব হয়নি। সর্বশেষ সামিট বিবৃতিতে জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি টার্মিনালটি চালু হতে পারে।

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, সোমবার (১৯ আগস্ট) সামিট গ্রুপকে চিঠি দিয়েছে আরপিজিএল। এতে বলা হয়েছে, বিকল টার্মিনাল সচল করার বিষয়ে সামিট গ্রুপ অদক্ষতার পরিচয় দিয়েছে। টার্মিনাল দীর্ঘ সময় বিকল থাকায় দেশের ক্ষতি হচ্ছে। কবে নাগাদ টার্মিনাল মেরামত করে পুনঃস্থাপন করা যাবে, সে সম্পর্কে সামিটের পরিকল্পনা এক দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সামিটের মেরামতের কাজে উল্লেখযোগ্য অগ্রগতির অভাব লক্ষ্য করা যাচ্ছে, যা হতাশাজনক। এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় বিদ্যুৎ, সার এবং শিল্প খাতে চাহিদা মেটানো যাচ্ছে না। ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park