1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:36 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩৪৮৭

  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
  • 92 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে ননক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২০১ জনকে।

বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশন নতুন এ বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের আটটি বিভাগীয় শহরে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সময় দেওয়া হবে দুই ঘণ্টা।

কোন ক্যাডারে কত পদ

৪৭তম বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬২৭ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩ জন, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন নিয়োগ দেওয়া হবে।

এই বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।

গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেছিলেন, ৪৭তম বিসিএসে ক্যাডার পদ ছাড়া নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যদিও আজ বলা হয়েছে নন-ক্যাডারে ২০১ জন নেওয়া হবে।

এদিকে গতকাল বুধবার ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। এর আগে ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। তখন উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park