1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 24, 2026, 11:10 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ফিল্মফেয়ারে পুরস্কার জিতলেন জয়া, ফারিণ, সোহেল

  • প্রকাশিত : শনিবার, মার্চ ৩০, ২০২৪
  • 221 বার পঠিত

বিনোদন ডেস্ক: মঞ্চ তৈরি ছিল, কেবল পুরস্কার ঘোষণার অপেক্ষা ছিল। সেই ঘোষণাটাই এলো। কলকাতায় অনুষ্ঠিতফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪এর আসরে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী, সেরা নবাগত অভিনেত্রী সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। সেই তিনজন হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ অভিনেতা সোহেল মন্ডল

শুক্রবার (২৯ মার্চ) কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। যেখানে ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বেছে নেওয়া হয়েছে।

এদের মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া।

এবারের আসরে জয়া মোট দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। ‘অর্ধাঙ্গিনী’র পাশাপাশি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এই ক্যাটাগরিতে জয়া পুরস্কার জেতেননি।

অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ক্যাটাগরিতে তাসনিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু।

এছাড়া ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডলের জন্য এটাই প্রথম ‘ফিল্মফেয়ার’ পুরস্কার।

এই তিনজন বাদেও এবারের আসরে আরও দুইজন বাংলাদেশি তারকা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। তারা হচ্ছেন অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব।

চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম। অন্যদিকে সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী অপি করিম।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park