1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 24, 2026, 11:58 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মামলা তুলে নিতে হুমকি-চাপ : ডিবি কার্যালয়ে শিশু আয়ানের বাবা

  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
  • 217 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: খৎনা করাতে গিয়ে ইউনাইটেড হাসপাতালে মারা যাওয়া শিশু আয়ান আহমেদের বাবাকে প্রাণনাশের অনবরত হুমকি ও মামলা তুলে নিতে চাপের অভিযোগ নিয়ে ডিবি পুলিশের দারস্থ হয়েছেন বাবা শামীম আহমেদের। ছেলের মৃত্যুর পর দায়ের করা মামলা তুলে নিতে তাকে হত্যার হুমকির প্রতিকার ও আসামিদের আইনের আওতায় আনার দাবি শামীমের।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেন। তিনি ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেবেন।
এ বিষয়ে আয়ানের বাবা শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। অন্যদিকে থানা পুলিশও আসামিদের গ্রেপ্তার করছে না। আসামিরা বহাল তবিয়তে অফিস করছে, হাসপাতাল কর্তৃপক্ষও তাদেরকে অব্যাহতিও দেয়নি। পুলিশও তাদেরকে ধরছে না।
তিনি বলেন, আমার তো হারানোর কিছু নেই। আমি চাই ছেলে হত্যার বিচারটা অন্তত হোক। কিন্তু হুমকি ও চাপের মধ্যেই আছে আমার পুরো পরিবার। এমন অবস্থায় আমি ডিবি কার্যালয়ে এসেছি। হারুন সাহেবের কাছে লিখিত অভিযোগ করব। ডিবিই আমাদের শেষ ভরস্থাল। আশা করি আসামিদেরকে ডিবি গ্রেপ্তার করবে।
সন্তানের মৃত্যুর ঘটনায় করা মামলা তুলে না নিলে অফিস যাওয়া-আসার পথে ক্ষতি বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমন অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আয়ানের বাবা মো. শামীম আহমেদ।
গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে টানা ৭ দিন লাইফ সাপোর্টে থেকে শিশু আয়ান মারা যায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park