1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 12:48 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ফুলছড়িতে কম্পিউটার কোর্সের শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
  • 65 বার পঠিত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা-এর অধীনে ফুলছড়ি উপজেলার কালিরবাজারে অবস্থিত মিনহাজ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের আয়োজনে ছয় মাস মেয়াদি কম্পিউটার ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী শেষে কোর্স সম্পন্ন করা ৩১ জন শিক্ষার্থীর হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়।  তারা গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শনিবার অনুষ্ঠিতব্য বোর্ড পরীক্ষায় অংশ নেবেন।

শুক্রবার বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, মিনহাজ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল মমিন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, মোনায়েম হোসেন মীম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞানের কোনো বিকল্প নেই। সরকারি প্রচেষ্টার পাশাপাশি মিনহাজ কম্পিউটার ট্রেনিং সেন্টারের মতো বেসরকারি উদ্যোগগুলো গ্রামীণ পর্যায়ে দক্ষ জনশক্তি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের কেবল কর্মসংস্থানের সুযোগই করে দেয় না, বরং তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park