1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 17, 2026, 7:56 pm

বাসাবাড়িতে এলপিজি ব্যবহারের পরামর্শ প্রতিমন্ত্রীর

  • প্রকাশিত : বুধবার, মার্চ ১৩, ২০২৪
  • 176 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাসাবাড়িতে পাইপলাইনের গ্যাস সংকটের বিকল্প হিসেবে এলপিজি গ্যাস ব্যবহার করতে বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (১৩ মার্চ) বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী বলেন, যে এফএসআরইউটি (ভাসমান টার্মিনাল) রক্ষণাবেক্ষণ চলছে, আগামী ৩০ মার্চের আগে সেটি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন,আমাদের নিজস্ব গ্যাসের উৎপাদনও কিছুটা কমেছে। সব মিলিয়ে আশা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারব। তবে রমজানে কিছু সময় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

নসরুল হামিদ বলেন, বাসাবাড়িতে যেসব এলাকায় গ্যাসের স্বল্পতা দেখা যাচ্ছে, তারা বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করতে পারেন। কোনো শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park