1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 11, 2026, 4:20 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অবৈধ বনভূমি দখলমুক্ত করার ঘোষণা বনমন্ত্রীর

  • প্রকাশিত : রবিবার, মার্চ ২১, ২০২১
  • 402 বার পঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, ‘যেকোনো মূল্যেই দেশের অবৈধ বনভূমি দখলমুক্ত করা হবে। সেই সঙ্গে বন দখলকারি এবং দখলে সহায়তাকারী উভয়ের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রবিবার (২১ মার্চ ) ‘বন পুনরুদ্ধার: উত্তরণ ও কল্যাণের পথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বন দিবস-২০২১ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী এসব কথা।

মন্ত্রী বলেন, বন বিভাগের যে সকল কর্মী বন রক্ষায় আহত হবেন তাঁদের পুরস্কৃত করা হবে অন্যদিকে বন দখলে সহায়তা করার অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতায় বনভূমি পুনরুদ্ধারে সফল হবে সরকার।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, উন্নয়নের নামে বৃক্ষনিধন ও বনের মধ্যে স্থাপনা নির্মাণ নিরুৎসাহিত করছে তাঁর মন্ত্রণালয়। বনরক্ষায় নিহত বনকর্মীদের শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, বনভূমি অবৈধ দখলমুক্ত করতে সরকারের সফলতা আছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, এক ইঞ্চি বনের জমিও বেহাত বা জবরদখল অবস্থায় রাখা হবে না। এলক্ষ্যে বন অধিদপ্তরের কর্মকর্তাদের বন পুনরুদ্ধারে অবদান মূল্যায়ন করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park