1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 5:17 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অভিজ্ঞ দুই ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নেদারল্যান্ড ‘র

  • প্রকাশিত : সোমবার, মে ১৩, ২০২৪
  • 231 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: রইলো বাকি দুই। আগামী মাসে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য এরই মধ্যে অংশগ্রহণকারী ২০ দলের মধ্যে স্কোয়াড জানিয়ে দিয়েছে ১৭টি দেশ। বাকি ছিল কেবল তিন দলপাকিস্তান, বাংলাদেশ নেদারল্যান্ডস। আজ ডাচরাও তাদের স্কোয়াড ঘোষণা করেছে।

নেদারল্যান্ডসের নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ডস। তবে দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে তাদের জায়গায় তরুণ ক্রিকেটারদের বেছে নিয়েছে ডাচ নির্বাচকরা।

অভিজ্ঞ অলরাউন্ডার রোয়েলফ ভ্যান ডার মারওয়ে এবং নির্ভরযোগ্য ব্যাটার কলিন অ্যাকারম্যান ডাচদের বিশ্বকাপ স্কোয়াডে নেই। তাদের জায়গায় বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলে, তরুণ পেসার কাইল ক্লেইন এবং হার্ড-হিটিং ওপেনার মাইকেল লেভিট সুযোগ পেয়েছেন।

গত ফেব্রুয়ারিতে নেপালে ত্রিদেশীয় সিরিজে নামিবিয়ার বিপক্ষ ৬২ বলে ১৩৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছিলেন লেভিট। এদিকে, পরিচিত মুখদের মধ্যে স্কট এর্ডওয়ার্ডস ছাড়াও আছেন তারকা অলরাউন্ডার বাস ডি লিড। আরও আছেন লোগান ফন ভিক, ম্যাক্স ও’ডাউডরাও।

আগামী ২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডি গ্রুপে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ডাচরা। বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ ১৩ জুন।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ ছিল নেদারল্যান্ডস। স্মরণীয় সেই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখিয়েছিল বাস ডি লিডরা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট,  তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park