1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 5, 2025, 6:40 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

আইসিসির নতুন জেনারেল ম্যানেজার ওয়াসিম খান

  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ২৩, ২০২২
  • 285 বার পঠিত

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন জেনারেল ম্যানেজার(ক্রিকেট) হিসেবে নিয়োগ পেয়েছেন  পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খান।  আইসিসির দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েচে।
দীর্ঘ আট বছর যাবত  আইসিসির জেনারেল ম্যানেজারের পদে ছিলেন জিওফ অ্যালার্ডিচ। সম্প্রতি তিনি  প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পান। এতে আইসিসির জেনারেল ম্যানেজার পদটি শূন্য ছিলো। এবার সেই শূন্য পদে বসলেন ওয়াসিম।
এর আগে পিসিবির, ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ও চান্স টু শাইনের হয়েও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়াসিম। আগামী মাসে আইসিসির জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।
আইসিসির মহাব্যবস্থাপকের দায়িত্ব পেয়ে খুশি ওয়াসিম। তিনি বলেন, ‘আইসিসিতে যোগদান করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই কাজ শুরু করতে আমার তর সইছে না। আমাদের খেলাটাকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে সদস্যদের সাথে কাজ করতে মুখিয়ে আছি। নারী ক্রিকেটের উন্নতিতে আইসিসির প্রতিশ্রুতিতে আমি বিশেষভাবে রোমাঞ্চিত।’
ওয়াসিমকে মহাব্যবস্থাপকের ভূমিকার জন্য স্বাগত জানিয়েছেন অ্যালাডিচ। তিনি বলেন, ‘আইসিসিতে ওয়াসিমকে স্বাগত জানাতে পেরে, আমি আনন্দিত। ক্রিকেট এবং এর স্টেকহোল্ডারদের সাথে বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছেন তিনি। আশা করি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।’
দেশের হয়ে না খেললেও, ৫৮টি প্রথম শ্রেনির ও ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৫১ বছর বয়সী ওয়াসিম। ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ার, সাসেক্স এবং ডার্বিশায়ের হয়ে প্রথম শ্রেনি ও লিস্ট ‘এ’র ম্যাচগুলো খেলেন ওয়াসিম। তবে সংগঠক হিসেবে বেশ পরিচিত তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park