1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 29, 2026, 7:12 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আওয়ামী লীগ ছাড়লেন কাদের মির্জা

  • প্রকাশিত : Wednesday, March 31, 2021
  • 376 বার পঠিত

কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। তিনি বুধবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ পদত্যাগের ঘোষণা দেন।

কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আমি আর আওয়ামী লীগের কোন পদে নেই।

কাদের মির্জা দীর্ঘ ৪৭ বছর রাজনৈতিক জীবনে ছাত্রলীগ, যুবলীগ হয়ে ২৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২নং সদস্য ছিলেন। পদত্যাগের ঘোষণার সাথে সাথে তার দীর্ঘ ৪৭ বছরের রাজনৈতিক জীবনের ইতি ঘটল।

কাদের মির্জা বলেন, আজ আমার বিরুদ্ধে যে অত্যাচার, জুলুম ও ক্ষমতার তাণ্ডব চলছে, প্রশাসনের তাণ্ডব চলছে, অর্থের রমরমা খেলা চলছে, বসুরহাট বাজারে যে অস্ত্রের ঝনঝনানি চলছে এ অবস্থায় আমি চুপ করে বসে থাকতে পারি না। আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলের সম্মান নাই, সেখানে আমি থাকব না। ঢাকাতে সবাই একদল হয়ে গেছে দাবি করে তিনি বলেন, দিনের বেলা আলাদা রাজনীতি করলেও রাতের বেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মিলে হোটেলে একসাথে হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park