1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 10:07 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

আখুনজাদা আফগানিস্তানের শীর্ষ নেতা হচ্ছেন : তালেবান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২, ২০২১
  • 481 বার পঠিত

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হচ্ছেন তালেবান শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা। গতকাল বুধবার তালেবান এই তথ্য নিশ্চিত করেছে। তালেবান নেতাদের বরাতে জানানো হয়, আখুনজাদা হবেন আফগানিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার অধীনে একজন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দেশ চালাবেন। সরকার গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় ঘোষণা আসতে পারে।

তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি বলেন, আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। প্রয়োজনীয় আলাপও ইতোমধ্যে শেষ হয়েছে। আফগানিস্তানে ইসলামি মডেলের যে সরকার গঠিত হতে যাচ্ছে তা হবে মানুষের জন্য আদর্শ। তিনি আরো বলেন, সরকারে আমিরুল মুমেনীন আখুনজাদার উপস্থিতির বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি হবেন সরকারের নেতা এবং এ বিষয়ে কোথাও থেকে কোনো প্রশ্ন প্রত্যাশিত নয়।

তোলো নিউজের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ইরানের ধাচের সরকার গঠন হতে যাচ্ছে। ইরানের একজন প্রেসিডেন্ট এবং মন্ত্রীসভা রয়েছে। দেশটির শীর্ষ ধর্মীয় নেতা দেশের সর্বোচ্চ প্রধান ব্যক্তি। তার কাজ আইন প্রণয়ন ও বাতিল করা। সকল বিষয়ে তাকে প্রধান কর্তা মানা হয়। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর গত দুই সপ্তাহে সংগঠনটির সর্ব স্তরের নেতাকর্মীদের দেখা মিললেও সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিবাতুল্লাহ আখুনজাদা এখনও পর্দার আড়ালে রয়েছেন।

তালেবানের এই সুপ্রিম লিডার কোথায় আছেন তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একের পর এক রিপোর্ট প্রকাশ করছে। গত রবিবার তালেবানের একজন সিনিয়র নেতা জানান, সুপ্রিম কমান্ডার হিবাতুল্লাহ আখুনজাদা শিগগিরই জনসম্মুখে আসছেন। তালেবানের উপমুখপাত্র বিলাল কারিমি জাজিরাকে জানিয়েছেন, আখুনজাদা আফগানিস্তানেই আছেন। তিনি বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে তিনি (আখুনজাদা) কান্দাহারে রয়েছেন। শিগগিরই তিনি জনসম্মুখে আসবেন।

সূত্র: আলজাজিরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park