1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 11, 2026, 6:27 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আজারবাইজানকে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
  • 155 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আজারবাইজানকে একটি ভালো বন্ধু বলে অভিহিত করে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেনলি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাকুতে আসন্ন কপ-২৯ শীর্ষ সম্মেলন, জ্বালানি, বাণিজ্য, ব্যবসায়িক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে একটি পরিকল্পিত বিমান পরিষেবা চুক্তি নিয়ে আলোচনা হয়।

ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানীতে কপ-২৯ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যেখানে কমপক্ষে ৩২ হাজার লোক প্রধানত জলবায়ু অর্থের কণ্টকাকীর্ণ সমস্যা নিয়ে আলোচনা করতে আসবেন।

রাষ্ট্রদূত হুসেনলি দুই দেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্কের ওপর জোর দেন। বাকুতে নতুন সুযোগ-সুবিধা এবং আরও ব্যবসার জন্য দরজা খোলার উপায় খুঁজছেন বলে জানান। তিনি বলেন, জুন মাসে বাকুতে দুই দেশের মধ্যে পররাষ্ট্র দপ্তরের একটি আলোচনা হয়েছে। আজারবাইজান বাংলাদেশের সঙ্গে একটি বিমান পরিষেবা চুক্তি স্বাক্ষর করতে চেয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস আজারবাইজানকে একটি ভালো বন্ধু বলে অভিহিত করেন।  দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান তিনি। আজারবাইজানীয় জনগণ, এর নেতৃত্ব এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেন ড. ইউনূস।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park